উপকরণ
- ১ কেজি কাচা আম
- ১ চা চামচ প্রত্যেকটি আদা-রসুন বাটা
- ২৫০ গ্রাম সরিষার তেল
- ২ টি তেজ পাতা
- ২ টি শুকনো মরিচ
- ১/৪ চা চামচ আস্ত সরিষা
- ২ টেবিল চামচ বা স্বাদমত চিনি
- ২ টেবিল চামচ ভিনেগার
- ১ চা চামচ হলুদ গুড়া
- পরিমাণমত লবণ
প্রস্তুত-প্রনালী:
১আম ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন। একটি পাত্রে নিয়ে এর সাথে লবণ ও হলুদ গুড়া দিয়ে ভাল মত মেখে এক পাশে রেখে দিন।
২একটি ফ্রাই প্যানে ৪ টি শুকনো মরিচ, ১ চা চামচ পাঁচ ফোড়ন, ১/২ চা চামচ জিরা, ১/২ চা চামচ ধনিয়া ও ১/২ চা চামচ সরিষা নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিহি গুড়া করে নিন।
৩একটি পাত্রে তেল গরম হতে দিন। গরম হলে এতে শুকনো মরিচ, তেজ পাতা ও সরিষা দিয়ে হালকা করে ভাজুন। এরপর মেখে রাখা আম দিয়ে নাড়তে থাকুন। আদা-রসুন বাটা দিয়ে দিন। ৫ মিনিট-এর মত রান্না করতে থাকুন। এবার গুড়া করে রাখা অর্ধেক মশলা, চিনি ও প্রয়োজন মনে হলে লবণ দিয়ে মিডিয়াম আচে রান্না করতে থাকুন।
৪আম ভালো করে সেদ্ধ হয়ে গেলে ভিনেগার দিয়ে মিশিয়ে নিন। আরো ৫ মিনিট-এর মত রান্না করুন। যখন তেল উপরে উঠে আসবে তখন বাকি ভাজা মশলা দিয়ে নেড়ে মিশিয়ে চুলা বন্ধ করে দিন। আচার পুরোপুরি ঠান্ডা করে নিয়ে শুকনো কাচের জারে ভরে প্রায় ২ মাস নরমাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে৷ আর ফ্রিজে রেখে ৬ মাস সংরক্ষণ করতে পারবেন। যে কোন পছন্দের খাবারের সাথে এই আচার পরিবেশন করতে পারেন।

