উপকরণ
- ২ টি ( বড় সাইজের) কাঁচা আম
- ১/২ কাপ গুড়
- ১/২ কাপ সরিষার তেল
- ১/২ চা চামচ আদা বাটা
- ১/২ চা চামচ রসুন বাটা
- ২ চা চামচ টালা পাঁচ ফোড়নের গুড়া
- ১ চা চামচ টালা জিরা গুড়া
- ১ চা চামচ টালা ধনে গুড়া
- পরিমান মত লবণ
- ১ টেবিল চামচ ভিনেগার
- ১ চা চামচ শুকনো মরিচের গুড়া
প্রস্তুত-প্রনালী:
১আম ছোট টুকরো করে কেটে ধুয়ে ভালভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি চামচের সাহায্যে একটু ম্যাশ বা ভর্তা করে নিন।
২কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে গেলে রসুন বাটা ও আদা বাটা দিয়ে একটু ভাজুন। এবার এর মধ্যে আম, লবণ, শুকনো মরিচের গুড়া, ভাজা জিরা ও ধনে গুড়া দিয়ে নেড়ে চেড়ে মেশাতে থাকুন। এবার গুড় দিয়ে মিশিয়ে নিন। সব কিছু একসাথে মিশে গেলে ভাজা পাঁচ ফোড়ন গুড়া ও ভিনেগার দিয়ে অনবরত নেড়ে রান্না করুন।
৩নাড়তে নাড়তে এক সময় আম থেকে তেল ছাড়তে শুরু করবে। তখন নামিয়ে ঠান্ডা করে একটি কাচের বয়ামে ভরে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন ৬ মাস পর্যন্ত। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি- যে কোন কিছুর সাথে জমে যাবে এই চাটনি।

