উপকরণ
- ৫০০ গ্রাম শুকনো বরই
- ১ কাপ আখের গুড়
- ১ টেবিল চামচ পাচফোড়ন গুড়া
- ১চা চামচ শুকনো মরিচের গুড়া
- পরিমান মত লবণ
প্রস্তুত-প্রনালী:
১শুকানো বরইগুলো দুই-তিন বার পানি বদলে বদলে ভালভাবে ধুয়ে নিন। পরিমানমত পানি ও লবণ দিয়ে বরইগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২এবার কড়াইতে গুড় ও সামান্য পানি দিয়ে জ্বাল করুন। গুড় গলে গেলে এতে সেদ্ধ করে রাখা বরইগুলো দিয়ে নাড়তে থাকুন।
৩এখন এতে শুকনো মরিচের গুড়া ও পাঁচফোড়নের গুড়া দিয়ে ভাল করে মিশিয়ে নাড়তে থাকুন। একসময় সবকিছু শুকিয়ে একটা চিটচিটে ভাবে পরিণত হবে। এরকম অবস্থায় নামিয়ে ফেলুন।
৪নামানোর পর চাটনি আরও কিছুটা শুকনো হয়ে যাবে। যে কোন কাচের বোতলে ভরে এই চাটনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন ৬ মাস পর্যন্ত।

