আমরা প্রত্যেকেই হয়ত আলুকে রান্নার কাজে ব্যবহার করি।যার কারনে আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসছে। আমরা চাইলেই আলু দিয়ে ভিন্ন আঙ্গিকে নতুন কিছু বানাতে পারি।চলুন দেখে নেয়া যাক আজকের নতুন রেসিপি।
উপকরনঃ
১.তেল
২. আলু আধা কেজি
৩.ডিম ১ টি
৪.পাউরুটি স্লাইস ১ টি
৫.পেয়াজ কাটা ১ কাপ
৬.পাউরুটি গুড়া ১ কাপ
৭.সবুজ মরিচ ১-২ টি
৮.ময়দা ১ টেবিল চামচ
৯.ধনেপাতা ১ আঁটি
১০.লবন পরিমান মতো
প্রস্তুতপ্রনালিঃ
আলু সিদ্ধ করে ভালো ভাবে পিষে নিন। কাটা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এবং লবনের সঙ্গে আলু মাখিয়ে নিন। সব উপকরন মিশিয়ে কাটলেট তৈরি করে ডিম বিট করুন। কাটলেটের পিসগুলো বিট করা ডিমে ডুবিয়ে পাউরুটির গুড়ায় মাখিয়ে হালকা গরম তেলে ভাজুন।

