উপকরণ
- ১/২ কেজি জলপাই
- ১ কাপ সরিষার তেল
- ১ চা চামচ আস্ত পাঁচ ফোড়ন
- ১/২ চা চামচ আদা বাটা
- ১/২ চা চামচ রসুন বাটা
- ১ চা চামচ টালা জিরা গুড়া
- ১/২ চা চামচ আস্ত সরিষা
- ২ টেবিল চামচ গুড়/চিনি
- ১ টেবিল চামচ ভিনেগার
- ১ চা চামচ হলুদ গুড়া
- ২ টি তেজপাতা
- ৫-৬ টি আস্ত শুকনা মরিচ
- পরিমানমত মরিচ গুড়া
- ১/২ চা চামচ টালা পাঁচ ফোড়ন গুড়া
- পরিমানমত লবণ
প্রস্তুত-প্রনালী:
১প্রথমে জলপাইগুলো কেটে টুকরো টুকরো করুন। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হলুদ ও লবণ দিয়ে ১০ মিনিট মেরিনেট করুন।
২একটি কড়াইয়ে সরিষার তেল দিন এবং মিডিয়াম আঁচে জ্বাল দিন। তেল গরম হলে একে একে তেজপাতা, মরিচ, সরিষা এবং পাঁচ ফোড়ন দিয়ে বাদামী হওয়া পর্যন্ত নেড়ে জলপাই টুকরোগুলো ছেড়ে দিন। ভালমত নেড়েচেড়ে মিশিয়ে কিছু রসুনের কোয়া দিতে পারেন ভাল ফ্লেভারের জন্য। কিছুক্ষন নেড়ে আদা-রসুন বাটা ও মরিচ গুড়া দিয়ে দিন। ৫-৬ মিনিট নেড়ে ভালভাবে মিশিয়ে দিন জলপাই নরম হওয়া পর্যন্ত।
৩এবার গুড় বা চিনি দিয়ে মিশিয়ে নিন। এ পর্যায়ে স্বাদ চেখে নিয়ে অতিরিক্ত উপাদান যোগ করে নিন। ভিনেগার দিয়ে দিন। জলপাই সিদ্ধ হয়ে এলে জিরা গুড়া ও পাঁচ ফোড়ন গুড়া দিয়ে দিন। জলপাই থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত অল্প আঁচে রান্না করতে থাকুন।
……. জলপাই আচার ঠান্ডা করে এক সপ্তাহ পরে পরিবেশন করলে স্বাদ ভাল লাগে। কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় ছয় মাস। মাঝে মাঝে বয়ামের ঢাকনা খুলে রোদে দিলে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন।

