গোলাপজাম
উপকরণ
গুঁড়া দুধ ১ কাপ, সুজি দেড় টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, ঘি ২ টেবিল চামচ, ডিম ১টি।
শিরার জন্য: চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া সামান্য, লেবুর রস ১ চা-চামচ।
ভাজার জন্য: তেল।

প্রণালি
গুঁড়া দুধ, সুজি, ময়দা, বেকিং সোডা দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘি ও ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেশান। এবার ছোট ছোট বল তৈরি করুন। প্যানে তেল গরম করে কাপ কমিয়ে বলগুলো তেলে ছেড়ে দিন, সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজুন। চিনি, পানি দিয়ে শিরা তৈরি করে ভাজা বল এতে ঢেলে দিন। ১ ঘণ্টা শিরায় ডুবিয়ে রাখুন।
পানতোয়া
উপকরণ
ছানা ২ কাপ, ময়দা ৩ টেবিল চামচ, মাওয়া ৩ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, বেকিং সোডা কোয়ার্টার চা-চামচ, ভাজার জন্য তেল (পরিমাণমতো)
শিরার জন্য: চিনি ২ কাপ, পানি ২ কাপ।
প্রণালি
ছানার সঙ্গে ময়দা, মাওয়া, ঘি, বেকিং সোডা ভালোভাবে মেশান। এবার পানতোয়া আকারে ছোট ছোট বল তৈরি করুন। তেলে সোনালি রং করে ভেজে নিন। চিনির শিরায় অল্প আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে আরও ৩০ মিনিট শিরায় রাখুন। শিরা থেকে তুলে মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন।
মালাই চপ
উপকরণ
তরল দুধ দেড় লিটার, চিনি ১ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, ডিম ১টা, এলাচ ২টা।

দেড় লিটার দুধ থেকে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করে রাখুন। গুঁড়া দুধ, বেকিং পাউডার, ঘি, ডিম ভালোভাবে মেখে ১০ মিনিট রেখে দিন। এবার ছোট ছোট বল করে একটু চেপে মালাই মিষ্টির মতো লম্বা করে আকার তৈরি করুন। বাকি আধা লিটার দুধে চিনি ও এলাচ দিয়ে চুলায় দিন। বলক এলে মালাই চপগুলো দিয়ে ১০ মিনিট অল্প আঁচে রান্না করুন। মিষ্টি ফুলে উঠলে ঘন দুধ বা মালাই ঢেলে দিন। আরও কয়েক মিনিট চুলায় রেখে নামিয়ে নিন।

